মুফতী আব্দুল্লাহ আল নোমান
Head teacher Bashurhat Darul Hikmah Madrasah
The Head teacher’s message
বিসমিল্লাহির রাহমানির রাহীম
সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি মানুষকে জ্ঞান অর্জনের মাধ্যমে সম্মানিত করেছেন। দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান শিক্ষক হযরত মুহাম্মাদ (সাঃ) এর প্রতি যিনি জ্ঞান, নৈতিকতা ও আদর্শের আলোয় একটি শ্রেষ্ঠ সমাজ বিনির্মাণের পথ দেখিয়েছেন।
একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ নির্মাণ শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের ওপর নির্ভর করে না; বরং তার জ্ঞান, চরিত্র, নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও আল্লাহভীতি সবকিছুর সমন্বিত বিকাশই একজন আদর্শ মানুষ গঠনের মূল ভিত্তি। এই মহান লক্ষ্যকে সামনে রেখে বসুরহাট দারুল হিকমাহ্ মাদ্রাসা প্রতিষ্ঠার পথচলা।
প্রিয় অভিভাবকবৃন্দ! আপনার সন্তান আপনার সবচেয়ে মূল্যবান আমানত। সেই আমানতের যথাযথ পরিচর্যা ও ভবিষ্যৎ নির্মাণে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আপনার সন্তানের শিক্ষা, চরিত্র ও নিরাপদ ভবিষ্যৎ বিনির্মানে বসুরহাট দারুল হিকমাহ্ মাদ্রাসা হতে পারে আপনার বিশ্বস্ত সহযোগী।
আসুন, আমরা সম্মিলিতভাবে এমন একটি প্রজন্ম গড়ে তুলি— যারা হবে কুরআনের আলোয় আলোকিত, সুন্নাহর আদর্শে অনুপ্রাণিত, জ্ঞানে সমৃদ্ধ, চরিত্রে সুন্দর এবং দেশ ও মানবতার কল্যাণে নিবেদিত।
মহান আল্লাহ তাআলা আমাদের এই মহৎ প্রচেষ্টাকে কবুল করুন এবং বসুরহাট দারুল হিকমাহ্ মাদ্রাসা-কে একটি আদর্শ ও সফল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে কবুল করুন।