HomeRules

Rules

আবাসিক শিক্ষার্থীদের শৃঙ্খলা

• পাঁচ ওয়াক্ত সালাত জামায়াতের সাথে আদায় করতে হবে।
• নিজের রুম, সিট, জামা-কাপড় সাজিয়ে গুছিয়ে ও পরিচ্ছন্ন রাখতে হবে।
• অনুমতি ছাড়া একে অন্যের রুমে যেতে পারবে না।
• পড়ালেখা, ঘুম ও খাওয়া ইত্যাদির সময় অন্যকে বিরক্ত করা যাবে না।
• ছাত্রদের নিজের কাছে কোনো টাকা পয়সা রাখা যাবে না। অভিভাবকগণ নিজ সন্তানকে কোনো টাকা পয়সা দিবেন না; দায়িত্বশীল শিক্ষকদের নিকট জমা দিবেন।
• কোনো ধরণের মোবাইল, সিডি, ভিসিডি, ভিডিও গেইম বা ইলেকট্রনিক্স খেলনা রাখা যাবে না।
• অফিস এবং শিক্ষকের রুমে প্রবেশের সময় সালাম দিয়ে অনুমতি নিতে হবে।
• যথাসময়ে খাবার গ্রহণ করতে হবে।
• কর্তৃপক্ষের অনুমতি ব্যতিত নিজের রুমে বাইরের কোনো লোককে প্রবেশ করানো যাবে না।
• আবাসিক ছাত্রদের সিট বিন্যাস কর্তৃপক্ষ নির্ধারণ করবেন, এ ক্ষেত্রে অভিভাবকের কোনো এখতিয়ার থাকবে না।
• কোনো ছাত্রের নৈতিক চরিত্রের অবনতির জন্য তাকে বহিষ্কার করা যাবে।
• কোনো ছাত্রের ছোঁয়াছে অথবা অন্য কোনো রোগ (যা অন্যদের জন্য ক্ষতিকর) ধরা পড়লে তার হোস্টেল সিট সাময়িকভাবে স্থগিত করা হবে।

অনাবাসিক / ডে-কেয়ার নিয়মাবলী

• অভিভাবকগণ যথাসময়ে মাদ্রাসায় শিক্ষার্থীর আসা-যাওয়া নিশ্চিত করবেন।
• শিক্ষার্থীকে মাদ্রাসা কর্তৃক নির্ধারিত ইউনিফর্ম পরিধান করে আসতে হবে।
• মাদ্রাসা বন্ধকালীন সময়ে অভিভাবকগণ নিজ দায়িত্বে বাসায় পড়ালেখার ব্যবস্থা করবেন।
• কোনো কারণে অনুপস্থিত থাকলে লিখিতভাবে ছুটির আবেদন করতে হবে।
• বাসায় শিক্ষার্থীর জন্য ইসলামী পরিবেশ নিশ্চিত করতে হবে।
• দৈনন্দিন ও পরীক্ষার রুটিন অফিস থেকে সংগ্রহ করতে হবে।
• কোনো সমস্যা হলে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে।
• নিয়মিত নোটিশ বোর্ড পড়ে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিবেন।

ছুটি ও বন্ধ

• বছরের শুরুতে ছুটির তালিকা এবং একাডেমিক ক্যালেন্ডার সরবরাহ করা হয়।
• মাসিক ছুটি দেওয়া হয়।
• ঈদুল ফিতর ও ঈদুল আযহা উপলক্ষে বিশেষ ছুটির ব্যবস্থা।
• পরীক্ষা উপলক্ষে ছুটি দেওয়া হয় (পরীক্ষা পরবর্তী)।
• বিশেষ প্রয়োজনে প্রতিষ্ঠান প্রধান বরাবর দরখাস্তের মাধ্যমে ছুটি নেওয়া যাবে।

আবাসিক শিক্ষার্থীর সাথে সাক্ষাৎ বা ফোন করার নিয়ম

• প্রতি জুমাবার সকাল দশটা থেকে মাগরিবের পূর্ব পর্যন্ত শিক্ষার্থীর সাথে দেখা করা যাবে।
• প্রতিদিন আসর থেকে মাগরিব পর্যন্ত ছাত্রদের সাথে সাক্ষাৎ ও ফোনে কথা বলা যাবে।
• ভর্তি ফরমে উল্লেখিত ব্যক্তি ছাড়া অন্য কেউ সাক্ষাৎ, বাসায় নেয়া বা ফোন করতে পারবেন না।
• মহিলা অভিভাবক অবশ্যই হিজাব ও শালীনতার সাথে সাক্ষাৎ করতে আসবেন।
• কোনো অভিভাবক প্রতিষ্ঠান প্রধানের অনুমতি ব্যতিত ছাত্রদের আবাসিক রুমে প্রবেশ করতে পারবেন না।

বহিষ্কার / বাধ্যতামূলক ছাড়পত্র সংক্রান্ত নীতিমালা

• কোনো ছাত্র মাদ্রাসার স্বার্থবিরোধী কিংবা আইন-শৃঙ্খলা পরিপন্থি কোনো কাজে জড়িত থাকলে তাকে বহিষ্কার করা হবে।
• কোনো ছাত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বন করলে তাকে বহিষ্কার করা হবে।
• কোনো ছাত্র পরীক্ষায় বারবার রেজাল্ট খারাপ করলে তাকে ছাড়পত্র দিয়ে দেওয়া হবে।
• কোনো ছাত্র প্রতিষ্ঠান কর্তৃপক্ষ/শিক্ষক/সিনিয়র ছাত্রী অথবা অন্য কারো সাথে অসদাচরণ করলে তাকে বহিষ্কার করা হবে।
• কোনো ছাত্র নিয়মিত বাড়ির কাজ না করলে, পড়া না পারলে, অপরিচ্ছন্ন থাকলে, ক্লাসে বই খাতা না নিয়ে আসলে ইত্যাদি কারণে তাকে ছাড়পত্র দিয়ে দেওয়া হবে।

অভিভাবকদের করণীয়

• শিক্ষার্থীর সাথে কোনো টাকা বা স্বর্ণালংকার দেওয়া যাবে না।
• শিক্ষার্থীর চরিত্র গঠনের পরিপন্থি বন্ধু থেকে তাকে বিরত রাখবেন।
• শিক্ষার্থীর ছুটির দরকার হলে অগ্রিম দরখাস্তের মাধ্যমে ছুটি নিবেন।
• প্রত্যেক পরীক্ষা শেষে শিক্ষার্থীর মূল্যায়নপত্র দেখে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।
• প্রতিষ্ঠানের কোনো অনুষ্ঠানে আমন্ত্রিত হলে অবশ্যই সেখানে উপস্থিত হবেন।
• ডায়েরি, ক্লাস ওয়ার্ক, হোম ওয়ার্ক খাতা চেক করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
• সিলেবাস দেখে আমল আখলাকের বিষয়গুলো পালনের প্রতি উৎসাহিত করবেন।
• কোনো ব্যাপারে অভিযোগ থাকলে তা লিখিত বা মৌখিকভাবে কর্তৃপক্ষকে জানাবেন।
• শিক্ষার্থীর নির্ধারিত পোশাক পরিধান করে নিয়মিত মাদ্রাসায় পাঠানোর ব্যবস্থা করবেন।
• শিক্ষার্থীদেরকে মোবাইল, বিনোদন সামগ্রী, ইলেকট্রনিক্স যন্ত্র বা ধারালো অস্ত্র ইত্যাদি সাথে রাখা থেকে বিরত রাখবেন।
• ক্লাস, কোচিং ও ঘুমের সময় কোনো ছাত্রের সাথে দেখা করা থেকে বিরত থাকবেন।
• অভিভাবকগণ অফিস রুমেই ছাত্রদের সাথে দেখা-সাক্ষাৎ করবেন।
• বাসায় সার্বক্ষণিক ইসলামিক পরিবেশ বজায় রাখার চেষ্টা করবেন।