মোহাম্মদ ফয়জুল্লাহ
Chairman Bashurhat Darul Hikmah Madrasah
Message from the chairman
বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা,
আমাদের প্রিয় মাতৃভূমির জনসংখ্যা প্রায় ২০ কোটি, অধ্যয়নরত ছাত্র-ছাত্রীর সংখ্যা ১০ কোটির ও বেশি। চাহিদার তুলনায় সরকারী প্রতিষ্ঠান খুবই নগন্য। এমতাবস্থায় শহরে-গ্রামে অনেক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। গুনগত ও মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে এসব প্রতিষ্ঠানের অবদান অত্যন্ত প্রশংসনীয়। আমাদের বসুরহাট কোম্পানীগঞ্জ বর্তমানে একটি শিক্ষা-শহর। এখানে আধুনিক ও দ্বীনী শিক্ষার সমন্বয়ে অনেক প্রতিষ্ঠান রয়েছে। এ ধারাবাহিকতায় অনেক চড়াই উতরাই পেরিয়ে ২০২৬ সাল থেকে অনুপম চরিত্র, স্ব-শিক্ষিত জাতি গঠনের মহান প্রত্যয় নিয়ে বসুরহাট দারুল হিকমাহ্ মাদরাসার বরকতময় শিক্ষা কার্যক্রম শুরু হয়। দক্ষ পরিচালনা, প্রাজ্ঞ, বিজ্ঞ, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা নিবিড় পর্যবেক্ষনের মাধ্যমে প্রাত্যহিক পাঠদান সম্পন্ন করা হয়।
ইলমুল ক্বিরাত, তালীমুল কুরআন, তাহফীযুল কুরআন, বাংলা, আরবি, ইংরেজি, গণিত, বিজ্ঞান, কম্পিউটার সায়েন্স সহ সকল বিষয়ে মাদরাসার মনোরম পরিবেশে যত্নের সাথে শিক্ষাদান করা হয়।
আমাদের বিনীত নিবেদন হলো, আপনার প্রিয় সন্তানকে ইসলামী, আরবি ও আধুনিক উচ্চ শিক্ষার সর্বোচ্চ স্তরে পৌঁছাতে হলে প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত মানসম্মত শিক্ষার কোন বিকল্প নাই। এ লক্ষ্যের সফল বাস্তবায়নে আপনাদের কাছে বসুরহাট দারুল হিকমাহ্ পরিবার অঙ্গীকারাবদ্ধ। আপনাদের সন্তানের পবিত্র আমানত আমাদের কাছে হস্তান্তর, আন্তরিক দোয়া ও পরামর্শ একান্ত কাম্য।